বায়োজিদ বোস্তামী
হুঁসেই যদি থাকবা বোস্তামী
প্রেমিক হইছো ক্যান!
*
আগার হোশ মে হ্যায় রেহনা বোস্তামী
ফির আপ আশিক কিঁউ বানে!
২
শান্তি চায় কোন বেকুব
প্রেমের ঝড়ে তছনছ হইলে হউক হৃদয়
*
ও কওন বেওকুফ হ্যায় জো মাংগে সুকুন
ইশক কি তুফাঁ সে দিল কো বিখার জানে দো
৩
বিচ্ছেদ সইতে পারো না বোস্তামী
মরণ ক্যামনে সইবা!
*
জুদায়ি স্যাহ নেহি সাকতে হো বোস্তামী
মওত কো ক্যায়সে বরদাশ্ত করোগে!
৪
দাস তো আমি খোদারও নই
কিন্তু প্রেম আমারে মুক্তি দ্যায় না
*
বান্দা তো ম্যায় খুদা কা ভি নেহি হুঁ
পর য়ে মুহাব্বত মুঝে আযাদ নেহিঁ হোনে দেগি
৫
কে তুমি আমার এই ভাবনা ভাবো ক্যান
আমরা দুইজন দুই শরীরে একটি আত্মা
*
কিউঁ সোচতে হো তুম মেরে কওন হো
হাম দো জিসমোঁ পর এক রুহ হ্যায়
৬
জীবন তুমি, মরণও
বাকিটা তামাশা মাত্র
*
তুমহি যিন্দেগি হো তুম মওত ভি হো
বাকি সব ইক ফুযুল তামাশা হ্যায়
৭
তোমার অপেক্ষায় থাকার জন্য সত্তর বছর অল্পই
খোদা ক্যান দ্যায় নাই সূর্যের আয়ু মানুষেরে
*
সত্তর সাল তুমহারি খোয়াহিশ কে লিয়ে বহোত কম হ্যায়
খুদানে উম্রে আফতাব ইনসান কো কিউঁ নেহিঁ বখশি?
৮
খোদাই জানে প্রেম কী জাদু জানে
হতচ্ছাড়া মুহূর্তমদ্দে বাঘরে ইন্দুর বানায়া দ্যায়
*
খুদা জানে মুহাব্বত কেয়া জাদু জানতি হ্যাঁয়
পলক ঝপকতে হি কমবখত শের কো চুহা বানা দেতা হ্যায়
৯
তোমার চুলের সুঘ্রাণও আমারে খুন করে
ওরে খুনি, ভাবো তাইলে কি চিপায় পড়ছি
*
তেরে যুলফোঁ কি খুশবুভি মুঝে কতল করে হ্যায়
এয় কাতিল! সোচো ম্যায় কিস মুসিবত মেঁ ফাসা হুঁ
১০
তোমার অপেক্ষায় থাকার জন্য সত্তর বছর অল্পই
খোদা ক্যান দ্যায় নাই সূর্যের আয়ু মানুষেরে
*
সত্তর সাল তুমহারি খোয়াহিশ কে লিয়ে বহোত কম হ্যায়
খুদানে উম্রে আফতাব ইনসান কো কিউঁ নেহিঁ বখশি?

