বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সম্পাদকীয়

মানুষ এর প্রিন্ট ভার্সনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিলো ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি।তার ০৯ বছর পরে অনলাইন কার্যক্রম শুরু করতে পেরেছিলাম, শুরু বললেই তো শুরু করা যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ধার করে বলতে হয়- সন্ধ্যা বেলা প্রদীপ জ্বালাতে গেলে সকাল বেলা সলতে পাকাতে হয়। তেমনি সকল কিছুর শুরুরও শুরু আছে।

সেই নব্বই দশকে মানুষ এর প্রথম স্বপ্ন দেখেছিলেন কবি জাহাঙ্গীর মুহাম্মদ রুদ্র, কবি অলক সরকার ও কবি আফসার উদ্দিন চিশতি।সেই স্বপ্নের সাথে যোগ দিয়েছিলেন সমাজ চিন্তক সিরাজুল ইসলাম বাচ্চু। ২০০০ সালের দিকে যোগ দেয় আজকের সম্পাদক শফিক সেলিম তারপরে রফিক নূর এর পরে আজকের সম্পদনা পরিষদ।

মানুষ এর প্রিন্ট ভাসর্নের লক্ষ-উদ্দেশ্য, কাজের ধরণ, কাজের পরিধি, কাজের ক্ষেত্র ইতিমধ্যে আপনারা জেনে গেছেন।

কিন্তু অনলাইন ভার্সনে আমরা নবীন।প্রতিনিয়ত শিখবো এবং কাজের পরিধি বাড়াতে থাকবো।

আমাদের পথচলায় সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

লেখক পরিচিতি

শফিক সেলিম
শফিক সেলিম
শফিক সেলিম (২০ আগস্ট, ১৯৮১) মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুটিয়াজানি গ্রামে জন্মগ্রহণ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। পেশায় একজন শিক্ষক। তিনি শিল্প-সাহিত্য ও মননের লিটলম্যাগের ‘মানুষ’—এর সম্পাদক।
এ বিভাগের আরও লেখা

ফেসবুক পেইজ

বিজ্ঞাপন

spot_img

জনপ্রিয় লেখা

বুক পকেটে আমাদের সৌরভ