শাখাওয়াত বকুল
কথাসাহিত্যিক, অনুবাদক।
ইংরেজি ভাষা ও সাহিত্যে উচ্চ শিক্ষা লাভ করেন । পেশায় শিক্ষক এই লেখক জন্মগ্রহণ করেন ২৮ জুলাই ১৯৭৮ সালে ময়মনসিংহের মুক্তাগাছায়। শূন্য দশকের গোড়ার দিকে তাঁর গল্প, প্রবন্ধ,অনুবাদ প্রকাশ হয়েছে বিভিন্ন লিটল ম্যাগাজিনে। তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ' ফাঁসির দূরত্বে থাকা মানুষ' প্রকাশিত হয় পরম্পরা থেকে ২০২০ সালের একুশের বইমেলায়। তারপর তিনি অনুবাদ করেন ফ্রানৎস ফ্যানোর বিখ্যাত গ্রন্থ 'ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক'। যার বাংলায় নাম দিয়েছেন 'কালো চামড়া,সাদা মুখোশ', যা প্রকাশিতব্য । এছাড়া তিনি অনুবাদ করেন ন্যাডিন গার্ডিমার, মাও সেতুং, অক্টাভিও পাজ, ওরহান পামুক, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, জি.এম. কোয়েটজির উপন্যাস 'ডিসগ্রেস' সহ অসংখ্য লেখকের কবিতা, গল্প।
২০২২ এর একুশের বইমেলায় দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয় দ্বিতীয় গল্পগ্রন্থের বই ' ঘাম ও সাদা মেঘের ঘ্রাণ '।